কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ এ ১০:১৮ AM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপসহকারী পরিচালকের দপ্তর
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
ঠাকুরগাঁও।
dadtkg@fireservice.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
১. ভিশন (Vision) ও মিশন (Mission):
ভিশন (Vision): ‘‘অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন।’’
মিশন (Mission): ‘‘দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।’’
২. প্রতিশ্রুত সেবাসমুহ
২.১) নাগরিক সেবা :
| ক্রঃ নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান | সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
| ১. | অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা; | যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপণ/উদ্ধার/প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ; | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় | সংবাদ প্রাপ্তি থেকে কার্যক্রম শেষ না হওয়াপর্যন্ত | মো: সাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক ফোন:০২৫৮৯৯৩১০২৯ মোবাইল : ০১৯০১০২৩২০৮ dadtkg@fireservice.gov.bd |
| ২. | অ্যাম্বুলেন্স | জনসাধারনের পক্ষ হতে যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন এবং রোগী বহন করে হাসপাতাল অথবা গন্তব্যস্থলে প্রেরণ(বি:দ্র: মৃত দেহ এবং সংক্রামক রোগী বহন করা হয় না)। | রোগী স্থানান্তরের ক্ষেত্রে নির্ধারিত ফরম/ফোন কলের মাধ্যমে রোগীর বৃত্তান্ত দিতে হবে যার ফর্ম সংশ্লিষ্ট সেবা কেন্দ্র/ফায়ার স্টেশনে পাওয়া যাবে। | ক) দুর্ঘটনায় আহতদের পরিবহন-বিনা মূল্যে। খ) রোগী পরিবহনের ক্ষেত্রে- নন-এসি অ্যাম্বুলেন্স এর জন্য: ১) দেশের সকল এলাকায় ৮ কি.মি পর্যন্ত ৩০০ টাকা; ২) ০৮ কি.মি হতে ১৬ কি.মি পর্যন্ত প্রতি কল ৫০০ টাকা; ৩) ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য ১৫/- টাকা হারে যোগ হবে। এসি অ্যাম্বুলেন্স এর জন্য: ১) দেশের সকল এলাকায় ৮ কি.মি পর্যন্ত ৫০০ টাকা; ২) ৮ কি.মি হতে ১৬ কি.মি পর্যন্ত প্রতি কল ১০০০ টাকা; ৩) ১৬ কি.মি উর্ধ্বে অতিরিক্ত প্রতি কি.মি ২০ টাকা হারে যোগ হবে। এসি/নন-এসি উভয়ের জন্য: ১) রোগী পরিবহনকালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘন্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/- টাকা। ২) প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/- টাকা। | তাৎক্ষণিক | মো: সাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক ফোন:০২৫৮৯৯৩১০২৯ মোবাইল : ০১৯০১০২৩২০৮ dadtkg@fireservice.gov.bd |
| ৩. | আবাসিক/বাণিজ্যিক বহুতল ভবনের ছাড়পত্র; | আবেদনকারী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত/ অনলাইন আবেদনের প্রেক্ষিতে সন্তোষজনক পরিদর্শন প্রতিবেদন ও সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে শর্তসাপেক্ষে ছাড়পত্র প্রদান; | কাগজপত্র : ১.আবেদন পত্র (নির্ধারিত ফরমে); ২. নকশা (লিজেন্ড চার্টসহ লোকেশন প্ল্যান, সাইট প্ল্যান, ফ্লোর প্ল্যান, ফায়ার সেফটি প্ল্যান); ৩.জমির দলিল, অন্যান্য তথ্যাদি; ৪. পূরণকৃত তথ্য ফরম; ৫. গুগল ম্যাপ। | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় | মো: সাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক ফোন:০২৫৮৯৯৩১০২৯ মোবাইল : ০১৯০১০২৩২০৮ dadtkg@fireservice.gov.bd |
| ৪. | ওয়্যারহাউজ/ ওয়ার্কশপ লাইসেন্স প্রদান; | আবেদন ও প্রযোজনীয় কাগজপত্র, পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হলে; | কাগজপত্র: ২. তথ্য ফরম; ৩. নকশা (ফ্লোর প্ল্যান); ৪. জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র; ৫. জমির নামজারি; ৬. ট্রেড লাইসেন্স; ৭. মেমোরেন্ডাম অব আর্টিকেলস; প্রাপ্তিস্থান: ১. ওয়ান স্টপ সার্ভিস সেন্টার; ২. অধিদপ্তরের ওয়েবসাইট; | 900-40,000/- টাকা assessment মোতাবেক; কোড নং ১-৭৩৬১-০০০০-২০০৯ তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে; | 90 দিন | মো: সাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক ফোন:০২৫৮৯৯৩১০২৯ মোবাইল : ০১৯০১০২৩২০৮ dadtkg@fireservice.gov.bd |
| ৫. | ফায়ার রিপোর্ট (২০ লক্ষ টাকা পর্যন্ত) | ক্ষতিগ্রস্থ ব্যক্তি/ প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন করার পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট প্রদান; | কাগজপত্র : ১. আবেদন পত্র (নির্ধারিত ফরমে); ২. জিডির কপি; ৩. ক্ষতিগ্রস্ত মালামালের মূল্যসহ তালিকা; ৪. ক্ষতিগ্রস্ত মালামালের স্থির চিত্র; ৫. পেপার কাটিং; ৬. চালানের মূল কপি; | ক) বীমাকৃত প্রতিষ্ঠানের ফায়ার রিপোর্ট গ্রহণের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদনের আলোকে নিরুপিত ক্ষয়ক্ষতির ০.১% এবং ন্যুনতম ৫,০০০ টাকা; খ) বীমা বিহীন ক্ষেত্রে ১০০০ টাকা। কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯ তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে; | পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ০৭ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত অবহিতকরণ; | মো: সাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক ফোন:০২৫৮৯৯৩১০২৯ মোবাইল : ০১৯০১০২৩২০৮ dadtkg@fireservice.gov.bd |
আপনার কাজে আমাদের প্রত্যাশাঃ
| ক্রমিক নং | প্রতিশ্রুতি/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়ঃ |
| 1 | নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে আবেদন জমা প্রদান। |
| 2 | সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
| 3 | সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
| 4 | আবেদনপত্রের সাথে সকল প্রকার সংযুক্তি সঠিকভাবে প্রদান |
| 5 | সকল প্রকার দুর্ঘটনা/সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের সার্বিক সহযোগিতা প্রদান |
অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা পদ্ধতি (Grievance Redress System) (GRS):
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগকরণ। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করুন:
| ক্রমিন নং | কখন যোগাযোগ করবেন | কার সঙ্গে যোগাযোগ করবেন | যোগাযোগের ঠিকানা | নিষ্পত্তির সময়সীমা |
| 1 | 2 | 3 | 4 | 5 |
| 1 | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে; | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা
| মো: সাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক, ঠাকুরগাঁও। ফোন:০২৫৮৯৯৩১০২৯ মোবাইল : ০১৯০১০২৩২০৮ dadtkg@fireservice.gov.bd | 30 কার্যদিবসের (সাধারণ) 40 কার্যদিবস (তদন্তের উদ্যোগ গৃহীত হলে) |
| 2। | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে; | আপিল কর্মকর্তা
| মোঃ আমিরুল ইসলাম সরকার সহকারী পরিচালক দিনাজপুর । মোবইল: 01901020144 ইমেইল: addpr@fireservice.gov.bd | 20 কার্যদিবসস |
| | আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে; | মন্ত্রিপরিষদ বিভগের অভিযোগ ব্যবস্থাপনা সেল সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ। | সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় ঢাকা। http://www.cabinet.gov.bd | ৬০ কার্যদিবস |